Thursday, June 11, 2026

বাম আমলে মানিক ভট্টাচার্যের নিয়োগ বে.আইনি ছিল, আদালতে জানালো রাজ্য

Date:

Share post:

আদালতের নির্দেশ অনুযায়ী মানিক ভট্টাচার্যের প্রসঙ্গে আদালতে হলফনামা জমা দিল রাজ্য।বাম আমলে যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন দানিশ ফারুকি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আগেই সেই মামলায় নিজেদের হলফনামা দিয়েছিল ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল বেআইনি। সঙ্গে এও জানানো হয়েছিল, অধ্যক্ষ পদে বসার মতো কোনও যোগ্যতাই ছিল না মানিকের। এবার রাজ্যের তরফেও হলফনামা দিয়ে একই বক্তব্য জানানো হল আদালতে।

রাজ্যের তরফে জমা দেওয়া হলফনামায় স্পষ্ট জানানো হয়েছে, যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেওয়ার আগে মানিক ভট্টাচার্যের কোথাও পার্ট টাইম লেকচারার হিসেবে অভিজ্ঞতা ছিল না।১৯৯৮ সালে যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ হয়েছিল মানিক ভট্টাচার্যের। রাজ্যের বক্তব্য, ২০০০ সাল পর্যন্ত ওই কলেজটি বেসরকারি কলেজ ছিল। সেক্ষেত্রে ১৯৯৮ সালে নিয়োগ দেওয়ার সময় নিয়োগ কর্তার ইউজিসির রেগুলেশনের উপর নজর দেওয়া উচিত ছিল বলেও জানিয়েছে রাজ্য।

 

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...