Tuesday, May 19, 2026

গগনযান মিশনে বাধা, লাইফ সাপোর্ট সিস্টেম বানাবে ইসরো নিজেই

Date:

Share post:

ইসরো-র গগনযান (Gaganyaan) মিশন খানিকটা ধাক্কা খেল অন্যান্য দেশের অসহযোগিতায়। মহাকাশে সফলভাবে মহাকাশচারী পাঠানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো ও জীবনরক্ষা (Environmental Control and Life Support System) করার প্রযুক্তি ভারতের জানা নেই। কিন্তু কোনও দেশই সেই প্রযুক্তি দিয়ে ভারতকে সাহায্য করছে না বলে দাবি করলেন ইসরো (ISRO) চেয়ারম্যান এস সোমনাথ। এই সমস্যা সমাধানে ইসরো নিজেই সেই প্রযুক্তি তৈরি শুরু করবে বলে দাবি সোমনাথের।

২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী (astronaut) পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই মতো গগনযান তৈরি শুরু হয়েছে। বায়ুসেনার জওয়ানদের প্রশিক্ষণও শুরু হয়েছে। গোটা ২০২৩ সালে সাতটি গুরুত্বপূর্ণ সফল গবেষণা করেছে ইসরো। কিন্তু মহাকাশে মানুষ পাঠাতে গুরুত্বপূর্ণ এনভারনমেন্টাল কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম (ECLSS)। সেই প্রযুক্তি নেই ভারতের কাছে।

২০২২ ও ২০২৩ সালে অনেক দেশের সঙ্গে সেই সব দেশের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করেছে ইসরো। সার্ক দেশগুলি ছাড়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বহু দেশের সঙ্গে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ ভারতের ইসরো। তা সত্ত্বেও কোনও দেশ ইসরোকে এই প্রযুক্তি দিয়ে সাহায্য করতে প্রস্তুত না। সেই পরিস্থিতিতে মহাকাশে মানুষ পাঠাতে লাইফ সাপোর্ট সিস্টেম তৈরির কাজ শুরু করল ইসরো। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞান মহোৎসবে যোগ দিয়ে ঠিক এটাই চ্যালেঞ্জ নিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ।

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...