Saturday, March 14, 2026

চা.ঞ্চল্যকর অভিযোগ! আচমকা ৩০০ ভারতীয়কে নিয়ে ফ্রান্সের মাটিতে অবতরণ  বিমানের

Date:

Share post:

কমপক্ষে ৩০০ ভারতীয় যাত্রীকে (Indian Passenger) নিয়ে নিকারাগুয়াগামী এক বিমানকে আচমকাই জোর করে ফ্রান্সে (France) নামানোর অভিযোগ। যান্ত্রিক ত্রুটির (Technical Problem) কারণে নামলেও মানব পাচার রুখতেই সেটিকে প্রশাসন আটকায় বলে সূত্র মারফৎ খবর। ফ্রান্সের সংগঠিত অপরাধ দমন শাখা জুনাল্কো (JUNALCO) এই ঘটনার তদন্তভার হাতে পেয়েছে। জানা গিয়েছে, শুক্রবার রোমানিয়ার সংস্থা লিজেন্স এয়ারলাইন্সের এ৩৪০ বিমান সংযুক্ত আরব আমিরশাহী থেকে ছেড়েছিল। তবে আচমকাই ভ্যাট্রি বিমানবন্দরে সেটিকে নামানোর অভিযোগ ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই আপাতত রয়েছে বিমানটি।

সূত্রের খবর, এদিন বিমানটি নেমে পড়ে ভ্যাট্রি বিমানবন্দরে। কারিগরি সমস্যার কারণেই এই অবতরণ বলে পুলিশকে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে সম্ভবত ভারতীয় যাত্রীরা অবৈধ ভাবে কানাডা কিংবা আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর সেকারবেই বিমানটিকে অবতরণ করানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এক রিপোর্টে জানা যায়, বিমানে থাকা বেশ কয়েকজন যাত্রী বেআইনি অভিবাসী। এরপরই তদন্তের ভার গিয়ে পড়ে ফরাসি সংগঠিত অপরাধ বিরোধী সংস্থা জুনালকো-র কাঁধে। জানা গিয়েছে, এই বিমানে থাকা ৩০৩ জন ভারতীয় সংযুক্ত আরব আমিরশাহিতেই কাজ করত। সেখান থেকেই নিকারাগুয়ার এই বিমানে চাপানো হয়েছিল তাদের।

তবে এদিন বিমানবন্দরের রিসেপশন হলটিকে কার্যত যাত্রীদের ওয়েটিং রুমে পরিণত করা হয়েছে। সেখানে বিছানা ও অন্যান্য সরঞ্জাম রাখা হয়েছে। তবে এই যাত্রীদের ভারতে পাঠানো হবে কিনা তা এখনও জানা যায়নি। এদিকে লেজেন্ড এয়ারের আইনজীবী দাবি করেছেন, রোমানিয়ান উড়ান সংস্থাটি বিশ্বাস করে, তারা কোনও অপরাধ করেনি। এই আবহে তদন্তকারীদের সাহায্যর আশ্বাস দিয়েছে সংস্থাটি। তবে লেজেন্ড এয়ারকে অভিযুক্ত করে মামলা দায়ের হলে তারা পালটা আইনি পথে হাঁটবে বলে জানিয়েছে রোমানিয়ার সংস্থাটি।

 

 

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...