Wednesday, May 13, 2026

আজ আইএসএল-এর ম‍্যাচে গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান, জয়ই লক্ষ‍্য জুয়ানের

Date:

Share post:

আজ আইএসএল-এর ম‍্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ এফসি গোয়া। গত ম‍্যাচে লাল-কার্ডের ধাক্কায় বেসামাল ছিল মোহনবাগান। এমন একটা পরিস্থিতিতে মুম্বই ম্যাচের ৭২ ঘণ্টার মধ্যে আইএসএলে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে জুয়ান ফেরান্দোর দল।

বুধবারের পর শনিবার ফের ম্যাচ। এবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে হবে এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে। মোহনবাগান কোচের পুরনো দল এবার দারুণ ছন্দে রয়েছে। মুম্বই ম্যাচে লাল কার্ড দেখায় গুরুত্বপূর্ণ তিন ফুটবলার লিস্টন কোলাসো, আশিস রাই, হেক্টর ইয়ুস্তেকে ছাড়াই জয়ে ফেরার লড়াইয়ে নামতে হবে জুয়ানের দলকে। তার উপর সাহাল আব্দুল সামাদ এবং গ্লেন মার্টিন্সের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা। যদিও ম্যাচের আগের দিন মোহনবাগান অনুশীলনে বেশ চনমনে দেখিয়েছে সাহালকে। সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ ম্যাচের জানিয়ে দিলেন, লিস্টন-আশিসদের পরিবর্ত হিসেবে যাঁরা খেলবেন তাঁরাও তৈরি।

লিস্টন, আশিস, ইয়ুস্তের জায়গায় খেলতে পারেন হামতে, রবি রানা, সুমিত রাঠিরা। কোচ জুয়ান বললেন, “রবি, সুমিতরা মালদ্বীপে গিয়ে মাজিয়ার বিরুদ্ধে খেলে এসেছে। ওরাও অভিজ্ঞতা সঞ্চয় করছে। রবিরা মাঠে নেমে হতাশ করবে বলেই মনে করি না। দলের প্রতিটি সদস্যের উপরই আমার আস্থা রয়েছে।” জুয়ানের পুরনো দল অনেক বদলেছে। মোহনবাগান কোচ বললেন, “এই মরশুমে গোয়া অনেক ভাল ফুটবলার সই করিয়েছে। ভাল খেলছেও। ম্যাচটা খুব কঠিন হবে। তবে আমরা নিজেদের ক্ষমতার উপর ভরসা রাখছি। ঘরের মাঠে তিন পয়েন্টই লক্ষ্য।”

 

এদিকে কিয়ান নাসিরিও জানিয়ে দিলেন, মুম্বই ম্যাচের দুঃস্বপ্ন মাথায় রাখছে না দল। রেফারিং নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলা খেলেই জয় তুলে নিতে চান তাঁরা। গোয়াকে হারালেই ফের লিগ টেবলে শীর্ষে উঠবে মোহনবাগান। সেদিকেই ফোকাস গোটা দলের।

আরও পড়ুন:হার্দিকের চোট নিয়ে এল বড় আপডেট, আইপিএল-এ কি খেলবেন তিনি?

 

 

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...