Thursday, May 14, 2026

৪৮ ঘণ্টায় গাজায় মৃত ৩৯০ জন, কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর

Date:

Share post:

আড়াই মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু যুদ্ধ থামার লক্ষণ নেই বরং গাজায় হামলার তেজ আরও বাড়িয়েছে ইজরায়েল। শেষ ৪৮ ঘন্টায় ইজরায়েলের হামলায় গাজায় মৃত্যু হল ৩৯০ জনের। আহত হয়েছে ৭৩৪ জন। এরই মাঝে আবার ইজরায়েলের তরফ থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যতক্ষণ না পণবন্দিরা মুক্তি পাচ্ছেন এবং হামাস সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে ততক্ষণ যুদ্ধ চলবে।

প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় শনিবার পর্যন্ত টানা ৭৮ দিন ধরে যুদ্ধ চলছে। গাজায় ইজরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৩ হাজারের বেশি। এরইমাঝে গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, গত দুইদিনে ইজরায়েলি হামলায় ৩৯০ জন মানুষের নিহত হয়েছে। আহত হয়েছে ৭৩৪ জন। সেইসঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এদিকে ব্যাপক আলোচনার পর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় মানবিক ত্রাণ পাঠানোর খসড়া প্রস্তাব নিয়ে ভোটের আহ্বান ফের পিছিয়েছে।

এই সবকিছুর মাঝে হামাসকে হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “একটা সহজ বাছাই করতে হবে হামাসকে (Hamas)। হয় আত্মসমর্পণ করো নয় মরো। এছাড়া আর কোনও অপশন নেই। জয় না আসা পর্যন্ত আমরা লড়ব। যতক্ষণ না পণবন্দিরা মুক্তি পাচ্ছেন এবং হামাস সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে ততক্ষণ যুদ্ধ চলবে।”

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...