Thursday, May 14, 2026

খারাপ রেফারি নিয়ে সরব ইস্টবেঙ্গল, ফেডারেশনকে চিঠি লাল-হলুদের

Date:

Share post:

খারাপ রেফারিং নিয়ে এবার সরব হল ইস্টবেঙ্গল। গতকাল ঘরের মাঠে ওড়িশা এফসির কাছে দুটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় লাল-হলুদ। এমনকি অতীতেও বেঙ্গালুরু ম্যাচেও খারাপ রেফারিংয়ের শিকার হয়েছিল তারা। আর এই নিয়ে এবার সরব হলো ইস্টবেঙ্গল। খারাপ রেফারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভিডিও ফুটেজ-সহ প্রমাণ এআইএফএফের কাছে জমা দিচ্ছে ইস্টবেঙ্গল।

এই নিয়ে ইস্টবেঙ্গলের সহকারী সাধারণ সম্পাদক রূপক সাহা জানিয়েছেন, গত কয়েক বছরে এআইএফএফ-কে এ ব্যাপারে বহু বার জানালেও কোনও সুরাহা হয়নি। শুক্রবারের ম্যাচে ইস্টবেঙ্গল তিনটি পেনাল্টি পায়নি দল। পাশাপাশি ওড়িশার এক ফুটবলারকে লাল কার্ড দেখানো উচিত ছিল সেটাও হয়নি। বেঙ্গালুরু ম্যাচে এই রেফারিই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভুল পেনাল্টি দিয়েছিলেন। অতীতে বার বার এআইএফএফ ইস্টবেঙ্গলের আবেদন প্রত্যাখ্যান করেছে। তবু শুক্রবারের ম্যাচের ভিডিও দেখিয়ে প্রতিবাদ করা হয়েছে।

এদিকে রেফারিং নিয় মুখ খুলেছেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন,” আমরা তিন পয়েন্টের জন্যই মাঠে নেমেছিলাম। শেষ মিনিটেও আমরা ওদের বক্সে কোণঠাসা করে দিয়েছিলাম। ওরা আমাদের চেয়ে বেশি পরিবর্ত খেলোয়াড় নামিয়েছে। তা সত্ত্বেও আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করে ম্যাচটা ড্র রেখেছে। আমরা একাধিক সহজ সুযোগ পেয়েছিলাম। দুটো স্পষ্ট পেনাল্টিও পাওয়ার কথা আমাদের। আমরা তিন পয়েন্টের অনেক কাছাকাছি গিয়েও পারলাম না। এই তিন পয়েন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।”

আরও পড়ুন:কঠোর হচ্ছে প্রতিবাদ, বজরং-এর পর এবার পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা বললেন বীরেন্দ্র সিং যাদব

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...