Tuesday, May 19, 2026

কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সা.সপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

Date:

Share post:

ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বিদায়ী কুস্তি সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটিকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কারণ হিসাবে জানা যাচ্ছে, নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে। আর সেই কারণে নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং। সেখানে তিনি বলেন, চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে। আর এই কারণে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে, কোনও পরিকল্পনা না করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরেরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবেন না।

এই নিয়ে এক বিবৃতি প্রকাশ করে সরকার জানিয়েছে, জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কার্যনির্বাহী কমিটির দ্বারা। এরজন্য কমিটির সামনে এজেন্ডা পেশ করতে হয়। তানিয়ে আলোচনা হয়, তারপর বৈঠকে সেই সংক্রান্ত সিদ্ধান্তের ওপর ভোটাভুটি হয়। সেই বৈঠকে কোরাম থাকতে হবে। অর্থাৎ, কমিটির অন্তত এক-তৃতীয়াংশ সদস্যকে উপস্থিত থাকতেই হবে। সেই বৈঠক ডাকার আগেও নোটিশ জারি কতে হয়। ১৫ দিনের নোটিশ দিতে হয় এই বৈঠক ডাকতে। জরুরি ক্ষেত্রেও অন্তত ৭ দিনের নোটিশ দিতে হয় বৈঠকের জন্য। এদিকে এখনও ফেডারেশনের কাজ চলছে আগের পদাধিকারীর অফিস থেকে। এটা নীতি বিরুদ্ধ। এই অফিসেই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যা আপাতত আদালতে বিচারাধীন।

এদিকে সঞ্জয় সিং নতুন সভাপতি হওয়ার পর থেকেই প্রতিবাদ চলছে। প্রতিবাদ কঠোর হচ্ছে। কারণ ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় সিং। আর সেই কারণেই চলছে প্রতিবাদ। প্রতিবাদ স্বরূপ পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন কুস্তিগির বজরং পুনিয়া। পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা বলেন দেশের আরও এক কুস্তিগির বীরেন্দ্র সিং যাদব। কুস্তি ছেড়ে দেওয়ার কথা বলেন সাক্ষী মালিক।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...