Monday, May 18, 2026

ইতিহাস গড়ল ভারতীয় দল, টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল ৮ উইকেটে

Date:

Share post:

ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মহিলাদের টেস্টের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া। এদিন একম‍্যাচের টেস্টে অজিদের ৮ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব‍্যাটে বলে দাপট দেখায় ভারতের প্রমিলা ব্রিগেড।

ম‍্যাচের চতুর্থ দিন সকাল থেকে দাপট দেখা ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস শেষ করে দেয় ২৬১ রানে। টিম ইন্ডিয়ার হয়ে চারটে উইকেটে নেন স্নেহ রানা। দুটি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোওয়াড এবং হরমনপ্রীত কৌর। একটি উইকেট নেন পুজা বস্ত্রকার।

৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র ৪ রানে আউট হন শেফালী বর্মা। প্রথম ইনিংসে অর্ধশতরান করা রিচা ঘোষ করেন ১৩ রান। তবে জোয়ের রান জেমাইমা রডরিগেজকে নিয়ে করেন স্মৃতি মান্ধনা। ৩৮ রানে অপরাজিত স্মৃতি। ১২ রানে অপরাজিত জেমাইমা।

অজিদের বিরুদ্ধে এক ম‍্যাচের টেস্ট ম‍্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব‍্যাট নিয়ে প্রথম ইনিংসে ২১৯ রান করে অজিরা। জবাবে প্রথম ইনিংস ভারত করে ৪০৬ রান।

আরও পড়ুন:কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সা.সপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

 

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...