Wednesday, March 11, 2026

বাইডেন-নেতানিয়াহু আলোচনা, যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই আমেরিকার

Date:

Share post:

ইজরায়েলের লক্ষ্য কী, সেই লক্ষ্যে ঠিক কোন ধাপে রয়েছে তারা, তা নিয়ে কথা হল আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। তবে যুদ্ধ থামানো নিয়ে এখনই কোনও কথা হয়নি দুদেশের শীর্ষনেতাদের। যদিও দুদেশের কথা নিয়ে কোনও বক্তব্য পেশ করেনি হোয়াইট হাউস।

দুদেশের শীর্ষনেতাদের কথার পর অবশ্য ইজরায়েল ফের দাবি করেছে হামাসকে নিঃশেষ করার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিজেদের লক্ষ্যে এগিয়ে যাবে ইজরায়েল। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যুদ্ধে প্রতিটি মৃত ইজরায়েলি সেনার জন্য প্রতিশোধ নেবে তারা। ততদিন লড়াই চলবে যতদিন না হামাস (Hamas) খতম হবে, যতদিন না সব পণবন্দি মুক্ত হবে। অন্যদিকে বাইডেনের দফতর থেকে দাবি করা হয় অস্ত্র সংবরণ (ceasefire) নিয়ে কোনও কথাই বলেনি ইজরায়েল। তবে এই আলোচনায় উঠে আসে যতদিন না পর্যন্ত অস্ত্র নামানোর মতো পরিবেশ তৈরি হবে ততদিন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য নিরাপদ, অবিচ্ছিন্ন পথ তৈরি করা হবে।

ইজরায়েলের পাশে দাঁড়িয়েই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UNSC) প্রস্তাবে সায় দেয়নি আমেরিকা। তারপরই গাজার পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছে ইরান (Iran)। ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী এবং অন্যান্য জলপথে অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের কমান্ডার জেনারেল মহম্মদ রেজা নাকদি। এই জলপথে ইরানের কোনও এক্তিয়ার না থাকলেও কীভাবে তারা এই ধরনের হুমকি দিতে পারে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই প্রায় ১২০০ ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে হামাসের হাতে, যার মধ্যে রবিবার মৃত্যু হয়েছে দেড়শোর বেশি, এমনটাই দাবি ইজরায়েল স্বাস্থ্য দফতরের।

অন্যদিকে, মানবিক সাহায্য নিয়ে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা যত গাজার ভিতরে প্রবেশ করছেন তত ধ্বংসের করুণ ছবি বেরিয়ে আসছে। শুক্রবার গাজা শহরে একটি বড় বাড়িতে বোমাবর্ষণ করে ইজরায়েলি সেনা। এখনও পর্যন্ত এটাই এই সময়ের মধ্যে সবথেকে মারাত্মক হামলা বলে দাবি উদ্ধারকারীদের। এই হামলায় একটি বড় পরিবারের ৭৬ জন সদস্য একসঙ্গে মারা যায় বলে তাঁদের দাবি। মৃতদের মধ্যে একব্যক্তি রাষ্ট্রসঙ্ঘের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...