Saturday, March 14, 2026

আজ রাষ্ট্রপতি ভবনে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’র বিশেষ প্রদর্শন!

Date:

Share post:

কেউ বলছেন সিনেমা দেখে নস্টালজিয়া ঘিরে ধরছে, কেউ বলছেন রাজকুমার হিরানির (Rajkumar Hirani) ক্যারিয়ারের অন্যতম বড় ডিজাস্টার এই ছবি। তবে ‘ডাঙ্কি’ (Dunki) যে অভিনেতা শাহরুখ খানকে (Shahrukh Khan) আরও একবার সামনে তুলে ধরতে পেরেছেন সে কথা স্বীকার করছেন প্রত্যেকেই। দেশপ্রেমের গল্প বলা এই ছবি আজ ক্রিসমাসের সন্ধ্যায় (Christmas Eve) প্রদর্শিত হতে চলেছে রাষ্ট্রপতি ভবনে। প্রদর্শনের সময় উপস্থিত থাকতে পারেন ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং অভিজিৎ যোশী বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ডাঙ্কি (Dunki) । কমেডি মোড়কে এই সিনেমায় অবৈধ অভিবাসন সমস্যার কথা তুলে ধরেছেন পরিচালক ও কলাকুশলীরা। সিনেমার মধ্যে দিয়ে সুন্দর এক মেসেজ সকলের সামনে তুলে ধরার জন্য জন্য এই ছবিকে করমুক্ত করার দাবিও জানাচ্ছেন শাহরুখ অনুরাগীরা। রাজকুমার হিরানির এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন তাপসী পান্নু, অনিল গ্রোভার, বোমান ইরানি, রয়েছেন ভিকি কৌশলও। গত তিনদিনে ‘ডাঙ্কি’র বিশ্বব্যাপী আয় ১৫০ কোটি টাকা এবং ভারতে এই ছবির আয় ৭৫ কোটি টাকা।

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...