Thursday, May 14, 2026

২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স হলে কোথায় বসবে প্রতিযোগিতা আসর? জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

আসন্ন ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের চেষ্টা চালাচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স আয়োজন করার। গত অক্টোবরে মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) অধিবেশনে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের প্রস্তাব দেবে ভারত। এখন প্রশ্ন হলো ভারতে অলিম্পিক্স হলে কোথায় বসবে অলিম্পিক্সের আসর। আর এবার সেই নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন অলিম্পিক্স হলে কোথায় বসবে তার আসর।

এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানেই ২০৩৬ সালের অলিম্পিক্স হবে (যদি ভারতের প্রস্তাব গৃহীত হয়)। সর্দার প‍্যাটেল স্পোর্টস কমপ্লেক্সের জন্য সরকার ইতিমধ্যেই ৪৬০০ কোটি টাকা অনুমোদন করেছে। ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে নবরঙ্গপুর স্পোর্টস কমপ্লেক্সের (আহমেদাবাদ) জন্য। এটাই ভারতের সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স হবে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...