Thursday, May 14, 2026

প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকের বাবাকে গাড়ি চা.পা দিয়ে মা.রল প্রেমিক

Date:

Share post:

প্রেমে বাধা দেওয়ায় মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে। ঘটনা বীরভূমের (Birbhum) বোলপুর (Bolepur) থানার অন্তর্গত যজ্ঞনগর গ্রামে। ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, ওই গ্রামের গাজু শেখ এবং কুতুবা খাতুন একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ককে মানতে চাননি মেয়ের বাবা-মা। ইতিমধ্যে তারা মেয়ের অন্য জায়গায় সম্বন্ধ করে বিয়ে দেন। বিয়ের সাত দিনের মাথায় কষ্টমঙ্গলা করতে এলে সেই খবর পান ওই যুবতীর প্রেমিক গাজু শেখ। এরই মধ্যে হঠাৎ গাজু একটি চারচাকা গাড়ি নিয়ে হাজির হন কুতুবার বাড়িতে। এরপরই ওই গাড়িতে দুজনে পালানোর চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে গাড়ি না থামিয়ে তারা মেয়ের বাবার উপর গাড়ি চালিয়ে চলে যায়।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...