Friday, April 24, 2026

সহপাঠীকে শিকলে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারল ‘রূপান্তরিত প্রেমিক’

Date:

Share post:

একই ক্লাসে পড়া বান্ধবীকে বিয়ের ইচ্ছে ছিল। সেই উদ্দেশ্যে নিজের লিঙ্গও পরিবর্তন করান তামিলনাড়ুর পান্ডিয়া মাহেশ্বরী। পরিবর্তনের পর তিনি হয়েছিলেন ভেট্রিমারান। কিন্তু নিজের সেই প্রাণের চেয়ে প্রিয় বান্ধবীকে চেন দিয়ে বেঁধে, পুড়িয়ে মারার অভিযোগ উঠল সেই ভেট্রিমারানেরই বিরুদ্ধে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর থেলাম্বুরে। মৃতার নাম, আর নন্দিনী।

পুলিশ সূত্রে খবর, দুজনেই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একই অফিসে কাজ করতেন। চেন্নাইতে কর্মরত ছিলেন দুজনে। সম্প্রতি ভেট্রিমারানের সন্দেহ হয়, নন্দিনী তাঁকে সঙ্গে প্রতারণা করছে। তাকে ধোঁকা দিয়ে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সে। সেই আক্রোশেই নন্দিনীরকে খুনের পরিকল্পনা করে ভেট্রিমারান।

নন্দিনীর ২৪তম জন্মদিনে তাঁকে চমকে দেওয়ার অছিলায় চোখ বাঁধার পর আচমকা চেন দিয়ে বেঁধে ফেলে শরীরে আগুন ধরিয়ে দেয় ভেট্রিমারান ওরফে পান্ডিয়া মাহেশ্বরী। সেখানেই মৃত্যু হয় নন্দিনীর। পুলিস অভিযুক্তকে আটক করেছে।

Related articles

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...