Tuesday, March 17, 2026

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল লেহ-লাদাখ, মধ্যরাতে কম্পন জম্মু-কাশ্মীরেও

Date:

Share post:

উৎসবের মরশুমে আতঙ্ক উত্তর ভারতে। পরপর ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠলো লেহ-লাদাখ (Leh Ladakh)থেকে জম্মু-কাশ্মীর। পর্যটকদের ভিড়ে ঠাসা ভূস্বর্গে বাড়ছে আতঙ্ক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে খবর, এদিন ভোর ৪টে ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে লেহ ও লাদাখ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫ । এখনও পর্যন্ত জানা যাচ্ছে ভূ-পৃষ্ঠের প্রায় পাঁচ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল।

ঘণ্টা তিনেকের ব্যবধানে কেঁপে উঠল হিমালয় অধ্যুষিত উত্তরের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) এবং লেহ ও লাদাখ। সোমবার মধ্যরাতে কাশ্মীরের কিস্তোয়ার জেলায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৩.৭ এবং উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। এরপর ভোরে ভূমিকম্প হয় লাদাখে। বর্ষশেষে সাদা বরফে ঢেকে গিয়েছে সিমলা, কুলু থেকে কাশ্মীর, লাদাখ। স্বাভাবিকভাবেই পর্যটকদের ভিড় বাড়ছে। হিমাচল প্রদেশে ভিড়ের ঠেলায় অটল টানেলে পর্যন্ত যানজট শুরু হয়েছে। এর মাঝে প্রাকৃতিক বিপর্যয়ে কিছুটা হলেও ভয় কাজ করছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের মনে। অনেকেই আবার উত্তরাখণ্ডের টানেলে ধস নামার স্মৃতিকে মনে করছেন। যদিও এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর মেলেনি।

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...