Thursday, May 14, 2026

বৃষ্টি কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হলো ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের ম‍্যাচ

Date:

Share post:

অবশেষে জল্পনাই সত্যি হলো। বৃষ্টি ভিলেন এসে উপস্থিত। যার ফলে নির্ধারিত সময়ের আগেই সেঞ্চুরিয়নে শেষ হলো ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের রান ২০৮ রান। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন কে এল রাহুল এবং মহম্মদ সিরাজ। কে এল রাহুল ৭০ রানে অপরাজিত।

ম‍্যাচে এদিন ভিজে আউটফিল্ডের জন্য প্রথম দিনে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট দেরিতে। ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। প্রথমে ব‍্যাট করতে নেমে প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ২০৮ রান। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ৫ রান করেন আউট হন রোহিত শর্মা। ২ রান করেন শুভমন গিল। ১৭ রান করেন যশস্বী জসওয়াল। এরপর ভারতের স্কোর সংখ‍্যা বাড়ান বিরাট কোহলি-শ্রেয়স আইয়র। কোহলি করেন ৩৮ রান। আর এই রান করতেই কোচ রাহুল দ্রাবিড়ের নজির ছাপিয়ে গিয়েছেন বিরাট। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে রানের তালিকায় এত দিন চার নম্বরে ছিলেন বিরাট। ১৪টি টেস্টে ১২৩৬ রান ছিল তাঁর। দ্রাবিড়ের রান ছিল ১২৫২। অর্থাৎ, দ্রাবিড়কে ছাপিয়ে যেতে ১৬ রান দরকার ছিল ভারতের প্রাক্তন অধিনায়কের। বিরাট করেছেন ৩৮ রান। এখন সে দেশে ১৫টি টেস্টে ১২৭৪ রান বিরাটের। এদিকে ৩১ রান করেন শ্রেয়স আইয়র। ২৪ রান করেন শার্দুল ঠাকুর। প্রোটিয়াদের হয়ে পাঁচ উইকেট নেন কাগিসো রাবাডা। দুটি উইকেট নেন বারগার। একটি উইকেট নেন জনসেন।

আরও পড়ুন:অবশেষে বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন শাকিব, কী বললেন তিনি?

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...