Wednesday, May 13, 2026

প্র.য়াত অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট’-এর অভিনেতা! গাড়ি থেকে উদ্ধার দেহ

Date:

Share post:

মর্মান্তিক পরিণতি অস্কারজয়ী ছবি প্যারাসাইট (Parasite)-এর অভিনেতা লি সান কিউনের (Lee Sun Kyun)। বুধবার সকালে তাঁর গাড়ির ভিতর থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, সিওলের একটি পার্কের ভিতরে রাখা গাড়ি থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে অভিনেতার মৃত্যু হল তা এখনও জানা যায়নি।

 

উল্লেখ্য, বাড়ি থেকে গাড়ি নিয়েই বেরিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি। তাঁর বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ি থেকে একটি সুইসাইড নোট খুঁজে পান অভিনেতার স্ত্রী। লির সঙ্গে যোগাযোগ করতে না পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। এরপরই সিওলের একটি পার্ক থেকে নিজের গাড়ি ভিতরেই লির মৃতদেহ উদ্ধার হয় বলে খবর। বহুদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন লি। একটি নাইটক্লাবে বেআইনিভাবে মাদক সেবনের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। মাদককাণ্ডে নাম জড়ানোর পর অভিনেতার বিরুদ্ধে তদন্তও শুরু হয়। লির মৃত্যুর সঙ্গে এই ঘটনারও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি প্যারাসাইট। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। তবে শুধু প্যারাসাইট’ নয়, হেল্পলেস, অল অ্যাবাউট মাই লাইফ-এর মতো একাধিক দক্ষিণ কোরিয়ার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া অনুরাগীদের মধ্যে।

 

 

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...