Saturday, June 27, 2026

পেশায় চিকিৎসক! পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্র.তিদ্বন্দ্বিতা করে নয়া নজির সাবিরার

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) প্রথম মহিলা (First Women), যিনি রক্ষণশীল এলাকা খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা থেকে নির্বাচনে লড়াই করবেন। আর নির্বাচিত হলেই নজির গড়ে পাক ন্যাশনাল অ্যাসেম্বলির (Pak National Assembly) সদস্যও হবেন এই হিন্দু তরুণী। নাম সাবিরা প্রকাশ (Sabira Prakash), পেশায় চিকিৎসক (Doctor)। বাবার নাম ওম প্রকাশ। অবসরপ্রাপ্ত চিকিৎসকের পাশাপাশি তিনি একজন হেভিওয়েট রাজনীতিকও। গত ৩৫ বছর ধরে বেনজির-বিলাবল ভুট্টোর দল পিপিপি-র (PPP) সক্রিয় কর্মী ওম প্রকাশ। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। আর সেই নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে ওম প্রকাশের কন্যা সাবিরা বুনের জেলার প্রতিনিধি হতে চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের সাধারণ নির্বাচনে এক-একটি আসনে একই রাজনৈতিক দলের একাধিক নেতা বা নেত্রী মনোনয়ন জমা দিতে পারেন। দলের শীর্ষ নেতৃত্ব এক জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিলে বাকিরা মনোনয়ন প্রত্যাহার করেন। তবে সাবিরার আশা, দলীয় নেতৃত্ব শেষ পর্যন্ত তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসেবে টিকিট দেবেন। সাবিরা এক সাক্ষাৎকারে জানান, বর্ষীয়ান নেতারা তাঁর বাবাকে বলেছেন, তিনি যেন কোনও সাধারণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু সূত্রের খবর, বুনের জেলার আসনটিতে শেষ পর্যন্ত অন্য কোনও জোরদার প্রার্থীকে জিতিয়ে এনে সংরক্ষিত আসনে সাবিরাকে আইনসভায় পাঠাতে পারে পিপিপি।

তবে সাবিরা জানান, তিনি তাঁর বাবার পথেই হাঁটছেন। মানবতার সেবা করাটা তাঁর রক্তে। ২০২২ সালে অ্যাবটাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি। তবে রাজনীতিতে সাবিরা নেহাতই আনকোরা নন। তিনি বুনের জেলায় পিপিপি-র মহিলা সংগঠনের সাধারণ সম্পাদিকা। এদিকে স্থানীয় সমাজকর্মী ইমরান নোশাদ খান জানিয়েছেন, গত ৫৫ বছরে বুনের জেলা থেকে কোনও মহিলা ভোটে দাঁড়াননি। সাবিরাই প্রথম। হিন্দু ধর্মাবলম্বী হয়েও যে সম্পূর্ণ মুসলিম-অধ্যুষিত এলাকার পিকে-২৫ আসনটিতে মনোনয়ন জমা দিয়েছেন।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...