Wednesday, May 20, 2026

বাংলার মুখ্যমন্ত্রী কেন সেরা জানালেন ভারতীয় ক্যাথলিক বিশপ কাউন্সিলের ফাদার

Date:

Share post:

উৎসবের মরসুমে সর্বধর্ম সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলা। বড়দিনে পার্কস্ট্রিটের ভিড় বিদেশকেও হার মানিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করার পর থেকেই মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। এর মাঝেই ভারতীয় ক্যাথলিক বিশপ কাউন্সিলের ফাদার জ্যাকব জি প্যালাকাপিলিকে বড়দিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত ফাদার বললেন, কাজের মধ্যে দিয়েই বোঝা যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেরা মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মনিপুরের ঘটনায় মোদির নিরবতার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন,মনিপুরের জ্বলন্ত কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সবকিছু জেনেও শুধুমাত্র ভোট রাজনীতির কথা মাথায় রেখে মনিপুর নিয়ে মৌনব্রত ধারণ করেছেন । অথচ বাংলার মুখ্যমন্ত্রী দুবার দলীয় সাংসদদের সেখানে পাঠিয়েছেন এবং মনিপুরের অসহায় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। ফাদার জ্যাকব জি প্যালাকাপিলির মতে, এটাই তফাৎ কেন্দ্রের বিজেপি সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে।

Related articles

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...

জরায়ু ক্যানসার রুখতে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকাকরণ কর্মসূচি রাজ্য স্বাস্থ্য দফতরের

জরায়ুমুখের (Cervical Cancer) ক্যানসার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ (HPV Vaccination) কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ১৪ বছর...

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...