Tuesday, June 23, 2026

‘চা সুন্দরী’-তে পাট্টা ও বাড়ি তৈরির টাকা, কথা রাখলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য সরকার উত্তরের জেলাগুলির উন্নয়নের জন্য যে সব দিকে বিশেষ নজর দিয়েছে তার মধ্যে অন্যতম চা শিল্প ও তার সঙ্গে যুক্ত শ্রমিকরা। সেই উদ্দেশ্যেই চা সুন্দরী প্রকল্প এনেছিল রাজ্য সরকার (state government)। তবে সময়ের সঙ্গে সেই প্রকল্পেও বদলের প্রয়োজন হয়েছে। চা শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভায় শিলমোহর লাগলো চা সুন্দরী প্রকল্পের পরিবর্তনে।

চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চা বাগানের (tea garden) শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কথা। চা সুন্দরী প্রকল্পে এবার থেকে আর রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবেনা। তার বদলে প্রাপকদের জমির পাট্টা দেওয়া হবে। সেই সঙ্গে ধাপে ধাপে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে চা সুন্দরী প্রকল্পে সরকারি বাড়ি দেওয়া হত চা বলয়ের উন্নতিতে। কিন্তু পরিত্যক্ত জমি ও শ্রমিকদের প্রয়োজনের কথা মাথায় রেখেই প্রকল্পে বদলের ভাবনাচিন্তা করা হয়। সমীক্ষার পর শ্রমিকদের পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুরোনো নিয়ম অনুযায়ী যে সব বাড়ি তৈরির কাজ চলছে তা সরকাকের পক্ষ থেকেই শেষ করা হবে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...