Tuesday, March 3, 2026

আমেরিকায় ভ.য়াবহ পথ দুর্ঘ.টনা! ট্রাকের ধা.ক্কায় মৃ.ত্যু একই পরিবারের ৬ প্রবাসী ভারতীয়র

Date:

Share post:

আমেরিকায় (America) ভয়াবহ পথ দুর্ঘটনার (Road Accident) শিকার একই পরিবারের ৬ প্রবাসী ভারতীয়র (NRI)। মঙ্গলবার অর্থাৎ বড়দিনের পরদিনই ভয়াবহ দুর্ঘটনা ঘটে আমেরিকার টেক্সাস (Texas) শহরে। পুলিশ সূত্রে খবর, মৃতরা অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বাসিন্দা। কর্মসূত্রে আমেরিকায় বসবাস করেন। এছাড়াও তাঁদের আরও এক পরিচয় আছে। মৃতরা ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress) বিধায়কের আত্মীয় বলে স্থানীয় সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, ক্রিসমাসের পরের দিন বেশ খোশমেজাজে ছিল অন্ধ্র প্রদেশের পরিবারটি। এদিন প্রথমে তাঁরা এক আত্মীয়র বাড়িতে যায়। সেখান থেকে চিড়িয়াখানায় বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে আচমকাই তাঁদের মিনিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ট্রাকের। অভিযোগ, ভুল দিক থেকে আসছিল পিকআপ ট্রাকটি। আর সেকারণেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা পরিবারের ৭ জনের মধ্যে ৬ জনেরই মৃত্যু হয়। অপর ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে পিকআপ ট্রাকে থাকা দুজনও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ওয়াইএসআর কংগ্রেসের বিধায়ক পোন্নাদা ভেঙ্কটা সতীশ কুমার কাকা পি নাগেশ্বর রাওয়ার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। পাশাপাশি অপর আহত যাত্রীর বেঁচে থাকার কথাও নিশ্চিত করেছেন তিনি। মৃতদেহ দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক। তবে একই পরিবারের আচমকা ৬ সদস্যের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।

 

 

 

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...