Tuesday, February 24, 2026

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার

Date:

Share post:

কলকাতা ময়দানে শোকের ছায়া। প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগান শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। সল্টলেকে নিজের বাসভবনেই প্রয়াত হন প্রবীর। রেখে গেলেন স্ত্রী, একমাত্র পুত্র, পুত্রবধূ ও নাতনিকে। ত্রিমুকুট জয়ী স্বর্ণযুগের অন্যতম নক্ষত্র ছিলেন প্রবীর মজুমদার। তাঁর প্রয়াণে ময়দান শোকস্তব্ধ। ফুটবলারের শ্রদ্ধায় এদিন ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়। ইস্টবেঙ্গল ক্লাব তার প্রাক্তন ফুটবলারের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে, শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে।

ইস্টবেঙ্গলের হয়ে ১৯৭২ ও ১৯৭৩ সালে লেফট ব্যাক হিসাবে খেলেছেন প্রবীর। প্রাক্তন এই ফুটবলারের খেলা আজও মানুষের হৃদয়ে বিদ্যমান। ১৯৭২ সালে একটি গোল না খেয়ে কলকাতা লিগ জেতার রেকর্ড করেছিল লাল-হলুদ। সেই বছরই আইএফএ শিল্ড, বরদোলুই কাপ, ডুরান্ড ও রোভার্সে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ। প্রথম বারের জন্য ত্রিমুকুট জেতে তারা। ১৯৭৩ সালে কলকাতা লিগ, আইএফএ শিল্ড, রোভার্স ও ডিসিএম চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। খেলা ছাড়ার পরে ১৯৮১ সালে ইস্টবেঙ্গলের প্রশিক্ষক হয়েছিলেন তিনি।

আরও পড়ুন:হারের হ‍্যাটট্রিক মোহনবাগানের, কেরালার কাছে হেরে কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?

spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...