Friday, May 15, 2026

বিজেপি চাপে পড়লেই এজেন্সিতে ভরসা রাখে,ইডির তল্লাশিতে কটাক্ষ কুণালের

Date:

Share post:

বছর শেষে শিক্ষা নিয়োগ মামলার তদন্তে ফের হানা ইডির। নয় নয় করে এদিন দশ জায়গায় তল্লাশি চালায় ইডি। আর বছর শেষে ইডির এই তৎপরতাকে ফের কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপি চাপে পড়লেই এজেন্সি লেলিয়ে দেয়। এতো নতুন নয়, বাংলার মানুষ এসব দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে।এটাও মনে রাখা উচিৎ যে তদন্তের নামে ধুয়ো তুলে কারোকে যেন অযথা হয়রানি করা হয়। আমরা দেখেছি এজেন্সির নামে এমন কিছু খবর ছড়িয়ে দেওয়া হয়, পরবর্তী সময়ে বিচারপতিদের বলতে হয়, তথ্য কই?প্রমাণ কই?কুণালের কটাক্ষ, একটা জিনিসকে দাঁড় করানোর জন্য যেভাবে গল্পের গরু গাছে তোলা হয় যে গাছে মই লাগিয়েও গরু নামানো যায় না।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...