Friday, May 15, 2026

কর্ণপাত না করে ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য, মতুয়াদের বিক্ষোভের মুখে শান্তনু ঠাকুর

Date:

Share post:

ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য রেখে মতুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার হরি মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বাংলায় সিএএ লাগু করা নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখেন শান্তনু। ভক্তরা রাজনৈতিক বক্তব্য রাখতে নিষেধ করায় গালিগালাজ করে মারমুখী হয়ে ওঠেন শান্তনু ও তার অনুগামীরা, এমনই অভিযোগ। এমনকী, প্রতিবাদীর দিকে তেড়ে যান শন্তুনু ঠাকুর ও তার অনুগামীরা। এমনই অভিযোগ মতুয়াদের ও মন্দির কমিটির সদস্যদের।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়। ট্যাংরা কল্যাণীতে এই ঘটনার সাক্ষী কয়েক হাজার মতুয়া।এদিন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই সিএএ বাংলায় লাগু হবে। কারও ক্ষমতা নেই এই সিএএ আটকানোর। জানা গিয়েছে, এরপরই মতুয়া ভক্ত ও মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার এই বক্তব্যের প্রতিবাদ করে এবং মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। উত্তেজিত হয়ে মন্ত্রী ফাল্গুন মালাকারের দিকে তেড়ে যান। এই বিষয়ে মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার দাবি করেছেন, ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য রেখাছেন। প্রতিবাদ করায় শান্তনু ঠাকুর অশ্লীল উক্তি করার কারণে সাধারণ মানুষ তাকে যা বলার বলেছে আমি তাকে কোনও আক্রমণ করিনি।

এই বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বরূপ বিশ্বাস বলেন, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনও রাজনীতি নয়। এখানে মন্ত্রী অশ্লীল উক্তি করা মতুয়ারা প্রতিবাদ করেছে। এখানে তৃণমূল কংগ্রেসের কোনও বিষয় নেই। তবে নিজের দোষ ঢাকতে শান্তনু দাবি করেছেন, তৃণমূল কর্মীরা গন্ডগোল পাকিয়ে তাকে অপদস্ত করেছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...