Friday, May 15, 2026

এজেন্ট রাজহাঁস! জেল থেকে পালাতে চাইলেই বাড়বে বিপদ

Date:

Share post:

নিস্তব্ধ রাতের অন্ধকারে একটা পাতা পড়লেও জেগে উঠবে ওরা। আর জেগে গেলেই চিল চিৎকার। তীব্র গলার সেই চিৎকারে ঘুম ভাঙবে কুম্ভকর্ণেরও। তাই ব্রাজিলে পুলিশের ভরসা এখন পিউ পিউ-এর নেতৃত্বে একদল রাজহাঁস।

ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশের আলকানতারা জেলের বাইরে দুই সারি উঁচু পাঁচিল রয়েছে। সিসিটিভি নজরদারি সহ ইলেক্ট্রনিক্স নজরদারির পরেও এতদিন কুকুরের নজরদারি রাখা ছিল। যাতে কোনও বন্দি কোনওভাবে পালাতে না পারে। এলাকার একেবারে প্রান্তে নির্জন এই জেলখানা থেকে বন্দি পালানোর নজির রয়েছে। কিন্তু এবার কুকুরের নজরদারি বদলে পুলিশ মোতায়েন করেছে একদল রাজহাঁসকে। পুলিশের দাবি তাতে না কি নজরদারি আরও ভালো হচ্ছে, আর সেই সঙ্গে বেঁচে যাচ্ছে অনেক খরচ।

আলকানতারার ওই এলাকায় বেশ কিছু বড় পুকুর থাকায় সেখানেই খেলে বেড়াতো এই রাজহাঁসগুলি। তাদের মধ্যে সর্দার গোছের পিউ পিউ-কে ডাকলেই মিলত কর্কশ গলায় তীব্র জবাব। আর সেই থেকেই তাদের দলটিকে পুলিশের কাজে মোতায়েনের পরিকল্পনা। আর তাতেই চাকরি গেল কুকুরের দলের। আপাতত জেলের বাইরের পাঁচিল আর ভিতরের পাঁচিলের মাঝের সাদা গালিচায় ঘাড় উঁচু করে দিব্বি চাকরি করছে রাজহাঁসের দল।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...