Thursday, May 14, 2026

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ৬ হাজারেরও বেশি নার্স নিয়োগ

Date:

Share post:

রাজ্যে ৬ হাজারের বেশি নার্স নিয়োগ করবে রাজ্য সরকার। বাংলার বিভিন্ন হাসপাতালে নিয়োগের জন্য ইতিমধ্য়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। এই নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে।

স্বাস্থ্য দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে ৬ হাজার ১১৪টি শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ করা হবে। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ওই শূন্য পদে নিয়োগ করা হবে। স্বাস্থ্য দফতরের তরফে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। এই স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

নির্দেশিকায় স্বাস্থ্য দফতর তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ভিনরাজ্যের কেউ আবেদন করতে পারবেন না। অর্থাৎ শুধু বাংলার প্রার্থীরাই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই নার্স নিয়োগ হবে গ্রেড টু ক্যাটাগরিতে। এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে আগামী বছরের জুন-জুলাই মাসের মধ্যে। ১৮ থেকে ৩৯ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে। স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকলেই আবেদনের যোগ্য হবেন প্রার্থীরা। প্রার্থীদের বাংলা ও নেপালি বলতে ও লিখতে জানা আবশ্যক।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...