Sunday, March 15, 2026

সাতসকালে বিড়লা মন্দিরের সামনে ভ.য়াবহ দু.র্ঘটনা! দু.মড়ে মু.চড়ে গেল গাড়ি

Date:

Share post:

বছরের শেষদিনে ফের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। রবিবার সকাল ৬টা নাগাদ বিড়লা মন্দিরের (Birla Temple) কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে ফুটপাথের উপর উঠে যায় ক্ষতিগ্রস্ত গাড়ি। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকালে বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, দু’টি বিলাসবহুল গাড়িতে এদিন বন্ধুদের একদল ফিরছিল। দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে ছিলেন চারজন। কোনওভাবে তা গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। একেবারে দুমড়ে মুচড়ে যায় সাদা গাড়ি। এদিকে দুর্ঘটনার পরই গাড়িতে থাকা দলটি অপর গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালিগঞ্জ থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয়েছে তদন্ত। ঘটনার পরে ৪ বন্ধুই অন্য গাড়িতে করে চলে যায়। গাড়ি চালাচ্ছিল সেই ৪ বন্ধুরই একজন। তবে ঠিক কি কারণে দূর্ঘটনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

 

 

 

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...