Friday, May 15, 2026

দ্বিতীয় টেস্টে নামার আগে বি.স্ফোরক রাহুল, বললেন,’১০০ টা দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও কিস্যু হবে না’

Date:

Share post:

দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই। এবার বিশ্বকাপের ফাইনালে উঠেও হাতছাড়া হয়েছে ট্রফি। কেন বার বার আইসিসি প্রতিযোগিতায় ভারতকে হারতে হচ্ছে, তার কারণ খুঁজতে ব্যস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা। আর তারই মাঝেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন কে এল রাহুল। রাহুলের মতে, বিশ্বকাপ জিততে না পারলে ১০০টি দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও কেউ তাঁদের ক্রিকেটার হিসাবে মনে রাখবেন না।

এই নিয়ে এখ সাক্ষাৎকারে রাহুল বলেন, “১০ বা ১৫ বছর পর যখন আমরা অবসর নেব তখন আমাদের পরিচয় কী হবে? কত রান করেছি, কত উইকেট নিয়েছি বা ক’টা দ্বিপাক্ষিক সিরিজ জিতেছি তা দিয়ে কেউ আমাদের কেরিয়ার মাপবে না। তার একটাই মাপকাঠি। কতগুলো বিশ্বকাপ জিতেছি। তাই বিশ্বকাপ জিততেই হবে। সেটাই আমাদের এক মাত্র লক্ষ্য হওয়া উচিত। ১০০টা দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও কিস্যু হবে না।

৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে প্রোটিয়াদের কাছে ইনিংস এবং ৩২ রানে হেরেছে রোহিত শর্মার দল। শেষ ম‍্যাচ জিতে সিরিজ সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...