Thursday, May 14, 2026

‘রাজ্য সঙ্গীত’-এর সমালোচকরা আগামী দিনে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন, বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’ বাংলার মাটি বাংলার জল।এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আগেই তো মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন। সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের থেকে মতামত চাওয়া হয়েছিল।১ লা বৈশাখের দিকে পাল্লা ভারি ছিল।বিজ্ঞপ্তি দিয়ে সেটা ঘোষণা করা হয়েছে।
এই বিষয়ে বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কুণাল বলেন, বহু রাজ্যেই একটি নির্দিষ্ট দিন রাজ্য দিবস হিসেবে পালন হয়, এটা নতুন কিছু নয়। তার কটাক্ষ, বিজেপিও তো একটা তারিখ চাপিয়ে দিতে চেয়েছিল। সেই তারিখটা হলে তখন কোনও কথা নয়। যেটা বাংলার মানুষ চাইছেন বাংলার সংস্কৃতি থেকে উঠে এসেছে সেই দিনটাই সরকার গ্রহণ করেছে। কুণাল মনে করিয়ে দেন, পয়লা বৈশাখ দিনটি সারা বিশ্বজুড়ে বাঙালিরা পালন করেন। বিজেপির যে নেতা নেত্রীরা বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করছেন,ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছেন তারা আগামিদিনে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন।

প্রসঙ্গত, মুখ্যসচিব হয়েই এই নতুন নির্দেশিকা জারি করেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আর সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে অপরিবর্তিত থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা। পাশাপাশি নির্দেশিকায়, প্রতি বছর পয়লা বৈশাখ ‘শ্রদ্ধা এবং মর্যাদা’-র সঙ্গে ‘রাজ্য দিবস’ পালনের কথাও বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু…’, এই গানটিকে ‘রাজ্য সঙ্গীত’ করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব পাশ হয় বিধানসভাতে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...