Friday, May 8, 2026

কেন্দ্রের নয়া পরিবহণ নীতির প্র.তিবাদ! বছরের প্রথম দিনেও জাতীয় সড়ক অব.রোধ ট্রাক চালকদের

Date:

Share post:

নতুন বছরের প্রথমদিনেও অব্যাহত জাতীয় সড়ক (National Highway) অবরোধ। কেন্দ্রের নয়া পরিবহণ নীতির (Transport Policy) প্রতিবাদে রবিবার ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পর আজ সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে (Narayangarh) জাতীয় সড়ক অবরোধ করলেন ট্রাক ও গাড়িচালকরা। এদিন ভোর রাত থেকে অবরোধ শুরু করে বিক্ষোভ দেখাতে থাকেন ট্রাক ও গাড়ি চালকরা। তাঁদের অভিযোগ, নতুন আইনে বাড়তি জরিমানা চাপানো হচ্ছে চালকদের ঘাড়ে। বছরের প্রথম দিনই ভোর রাত থেকে হঠাৎ অবরোধ শুরু হওয়ায় বিপদে পড়েছেন বহু মানুষ।

সোমবার পশ্চিম মেদিনীরপুরের নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়ক, নারায়ণগড় বাইপাসে, ভোর রাত থেকে গাড়িচালকরা রাস্তা অবরোধ করেন। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, এই বাড়তি জরিমানার আইন না তোলা হলে অবরোধ জারি থাকবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কোথায় পৌঁছবে, তা নিয়ে চিন্তা থাকছেই। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহণ নীতির বিরুদ্ধে রবিবার আচমকাই বিক্ষোভ শুরু করেন ট্রাক চালকরা। প্রতিবাদ শুরু হয় সকাল সাড়ে দশটা নাগাদ। বর্ষশেষের দিন, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সড়কে এমন প্রতিবাদ-বিক্ষোভে অনেকের দুর্ভোগ বাড়ে।

তবে এদিন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েও ব্যর্থ হয়। পুলিশ আধিকারিকরা ট্রাক চালকদের সঙ্গে কথা বলেও কোনও সমাধান সূত্র বের করতে পারেনি। ফলে জাতীয় সড়কে যানজট বাড়তে থাকে। তবে বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। শুরু হয় যান চলাচল।

 

 

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...