Thursday, May 7, 2026

পাঁচজনের গাড়িতে আটজন! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬

Date:

Share post:

বাড়ির লোকের কথা না শুনেই নতুন বছরের শুরুতে একসঙ্গে মৃত্যু ছয়জনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামসেদপুরে (Jamshedpur)। বেপরোয়া গাড়ি রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেলে খেলনা গাড়ির মতো দুমড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। মৃতরা সকলেই সরাইকেলা-খারসোয়ান জেলার আদিত্যপুরের বাসিন্দা।

বর্ষশেষের রাতে নিজেদের একটি লিট্টি পার্টিতে (litti party) ছিল দুর্ঘটনাগ্রস্থ গাড়ির যুবকরা। সেখান থেকে ভোর ৪.৩০টে নাগাদ তারা জামসেদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। যে গাড়িতে তারা রওনা দেয় সেটা ফাইভ সিটার। তাতে সওয়ার হয় ৮ জন। পরিবারের লোকেরা এভাবে বেরোতে বারণ করলেও কথা শোনেনি তাঁরা।

ভোর ৫টা নাগাদ বিষ্টুপুর থানা (Bistupur police station) এলাকার সার্কিট হাউস মোড় এলাকায় গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে পুরোপুরি দুমড়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে গ্যাসকাটার (gas cutter) দিয়ে কেটে তবে আহতদের গাড়ি থেকে বের করা সম্ভব হয়। গুরুতর আহত ৩ জনকে দ্রুত ভর্তি করা হয় এমজিএম হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় আরও একজনের। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্তে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

Related articles

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...