Thursday, May 14, 2026

রাজ্যে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ ‘কাগুজে বিয়ে’! জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

বছরের শুরুতেই আইনি বিয়েটা সেরে রাখবেন ভেবেছিলেন যাঁরা, তাঁদের আশায় জল ঢেলে মঙ্গলবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা জারি হল। বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞা জারি করল ওয়েস্ট বেঙ্গল ম‌্যারেজ রেজিস্ট্রার জেনারেলের অফিস।

রাজ্যে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে রেজিস্ট্রি ম্যারেজ (Registry Marriage)। তবে, ২০১৯ সাল থেকে সেটা হয় পোর্টালের মাধ্যমে। ২০২২-এর ১ নভেম্বর থেকে আইনি বিয়ের ক্ষেত্রে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই করার বাধ্যতামূলক হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই পাত্র-পাত্রী বা আধিকারিকদের আঙুলের ছাপ না মেলায় নির্ধারিত দিনে রেজিস্ট্রেশন বন্ধ রাখতে হয়েছে। এই সমস‌্যা এড়াতে পোর্টালের রক্ষণাবেক্ষণ করতে চারদিন রেজিস্ট্রি ম‌্যারেজ (Registry Marriage) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

  যদিও পৌষ মাসে হিন্দু শাস্ত্র মতে, বিয়ে সাধারণত হয় না। তবে কেউ কেউ রেজিস্ট্রি ম্যারেজ সেরে রাখতে চান। এই নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন তাঁরা। এই চারদিনে রেজিস্ট্রি ম‌্যারেজ করতে হাজার খানেকের বেশি আবেদন জমা পড়েছিল। সবই স্থগিত। এর আগেও রক্ষণাবেক্ষণের স্বার্থে তিন-চার ঘণ্টা পোর্টাল বন্ধ রাখা হয়েছে। কিন্তু এই প্রথম টানা চার দিন বন্ধ থাকছে রেজিস্ট্রি ম‌্যারেজ।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...