Thursday, May 14, 2026

কেন্দ্রের নতুন পরিবহন নীতির প্রতিবাদ, এবার বিক্ষোভের আঁচ কলকাতায়!

Date:

Share post:

কেন্দ্রীয় পরিবহন নীতির (Central Transport policy) বিরোধিতায় সকাল থেকে খাস কলকাতা (Kolkata) অবরুদ্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। খিদিরপুরে রাস্তা অবরোধ করলেন ট্রাক ও লরি চালকদের। সিজিআর রোডে (CGR Road) সকাল ন’টা থেকে এই অবরোধ ও বিক্ষোভ শুরু হয়েছে। লরি ও ট্রাক চালকরা বলছেন কেন্দ্রের বর্তমান পরিবহন নীতির পরিবর্তন না হলে তাঁরা নিজেদের সিদ্ধান্ত থেকে এতটুকু সরবেন না।

এর আগে জেলায় জেলায় বিক্ষোভ দেখা গেলেও কলকাতায় আজ সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ভোগান্তিতে সাধারণ মানুষ। ইতিমধ্যেই তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি সহ ট্রাফিক পুলিশের কর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। খিদিরপুরের দিক থেকে আসা গাড়ি গুলিকে ডায়মন্ড হারবার রোডের দিকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। আর ডায়মন্ড হারবারের দিক থেকে আসা গাড়িগুলিকে ব্রেস ব্রিজ দিয়ে ঘোরানো হচ্ছে। তীব্র যানজটে নাকাল অফিসযাত্রীরা।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...