Friday, April 3, 2026

আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি

Date:

Share post:

কামদুনি কেসে (Kamduni Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High court) সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পিটিশন ফাইল করেছেন কামদুনি প্রতিবাদীরাও। শীর্ষ আদালতে (Supreme Court) মামলা করেছে রাজ্য সরকারও (government of West Bengal)। গত ১৯ অক্টোবরের পর আজকের সেই মামলা উঠছে এজলাসে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গেছে নির্যাতিতার পরিবার, মৌসুমী-টুম্পা সহ দিল্লিতে কামদুনির প্রতিবাদীরাও রয়েছে সেখানে। আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি হতে চলেছে।

 

কলকাতা হাইকোর্টের নির্দেশে কামদুনি-কাণ্ডে দোষীদের ফাঁসি রদ হয়। এই রায় ঘোষণার পর রাজ্য সরকার শীর্ষ আদালতে যাওয়া সিদ্ধান্ত নেয়। তবে মানুষের অনুভূতি নিয়ে রাজনীতি করার লক্ষ্যে উঠে পড়ে লাগে বিজেপি। প্রতিবাদীদের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রভাবিত করার পাশাপাশি মিথ্যে আশ্বাসের তাস খেলতে দেখা যায় শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিরোধী দলের নেতা-নেত্রীদের। কামদুনির ঘটনাকে কেন্দ্র করে করে কার্যত ঘোলা জলে রাজনীতি করতে নেমে পড়ে পদ্ম শিবির। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে আগেই বলা হয়েছে যে এখানে কোনও রাজনীতির জায়গা নেই। রাজ্য সরকার সবসময় নির্যাতিতার পরিবারের পাশেই আছে।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...