Saturday, April 4, 2026

সুপ্রিম কোর্টে কা.মদুনি মা.মলার রায়দান স্থগিত!

Date:

Share post:

শীর্ষ আদালতে (Supreme Court) আজ কামদুনি মামলার (Kamduni case) রায়দান স্থগিত ঘোষণা করা হল। এ কেসের সঙ্গে জড়িত সব পক্ষকে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সব রিপোর্ট খতিয়ে দেখার পর রায় ঘোষণা করা হবে। এদিন দোষীদের ফের গ্রেফতারির নির্দেশ জারি করতে রাজি হয়নি বিচারপতি গভইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। কামদুনি কেসে (Kamduni Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High court) সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পিটিশন ফাইল করেছেন কামদুনি প্রতিবাদীরাও। শীর্ষ আদালতে (Supreme Court) মামলা করেছে রাজ্য সরকারও (government of West Bengal)।

কলকাতা হাইকোর্টের নির্দেশে কামদুনি-কাণ্ডে দোষীদের ফাঁসি রদ হয়। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ , নিম্ন আদালতে ফাঁসির সাজা পাওয়া সইফুল আলি এবং আনসার আলির সাজা কমিয়ে তাঁদের আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করে। এই রায় ঘোষণার পর রাজ্য সরকার শীর্ষ আদালতে যাওয়া সিদ্ধান্ত নেয়। তবে মানুষের অনুভূতি নিয়ে রাজনীতি করার লক্ষ্যে উঠে পড়ে লাগে বিজেপি। প্রতিবাদীদের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রভাবিত করার পাশাপাশি মিথ্যে আশ্বাসের তাস খেলতে দেখা যায় শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিরোধী দলের নেতা-নেত্রীদের। কামদুনির ঘটনাকে কেন্দ্র করে করে কার্যত ঘোলা জলে রাজনীতি করতে নেমে পড়ে পদ্ম শিবির। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে আগেই বলা হয়েছে যে এখানে কোনও রাজনীতির জায়গা নেই। রাজ্য সরকার সবসময় নির্যাতিতার পরিবারের পাশেই আছে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন নির্যাতিতার পরিবার, শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় এবং কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমী কয়াল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...