Sunday, May 17, 2026

কাজে ফিরছেন শুভশ্রী, রাজের পরিচালনায় আবীরের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা!

Date:

Share post:

নতুন বছর পড়তে না পড়তেই টলিউডের (Tollywood) একগুচ্ছ ছবির ঘোষণা শুরু হয়ে গেছে। বছরের প্রথম দিনে নিজের আসন্ন ছবির কথা জানিয়েছেন দেব (Dev)। ২০২৪ জুড়ে মারকাটারি অ্যাকশন অবতারে ফিরবেন বলেই নিজের আগামী ছবি খাদানের (Khadan)ঝলকে আভাস দিয়েছেন। পাশাপাশি টিম ‘প্রধান’ (Pradhan) যে এই বছরের ক্রিসমাসে সারপ্রাইজ দেবে সে কথাও শোনা গেছে দেবের মুখে। তবে এবার শিরোনামে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly)। গত বছর কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর এবার নিজের চেনা জগতে ফিরতে চলেছেন নায়িকা। ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর অভাবনীয় সাফল্যের পর এবার ওয়েব সিরিজে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালনায় কাজ করবেন শুভশ্রী। জুটি বাঁধছেন আবীর চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) সঙ্গে।

বছরের শুরুতেই চমক দিলেন আবার প্রলয়ের পরিচালক। কয়েকদিন ধরেই টলিপাড়ায় কানাঘুষো চলছিল, যে বুদ্ধদেব গুহর ‘বাবলি’ অবলম্বনে সিরিজ বানাচ্ছেন তিনি। জল্পনার সিলমোহর দিলেন স্বয়ং অভিনেতা। ছোট্ট একটি ভিডিও শেয়ার করে সোশাল মিডিয়ায় আবীর লেখেন, ‘নতুন বছরের প্রথম দিনে… কিছু পুরোনো এবং কিছু নতুন সম্পর্ক। আর এক পুরোনো না হওয়া গল্প… বুদ্ধদেব গুহ-র বাবলি।’

এই প্রথম আবীর-শুভশ্রীকে অন স্ক্রিন কাপল হিসেবে দেখা যাবে। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) সিনে আড্ডার আলোচনায় সকলেই জানতে চেয়েছিলেন যে রাজ-আবীর কম্বিনেশন আবার কবে ফিরবে? বছরের শুরুতেই মিলল চমক। দশ বছর পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন অভিনেতা।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...