Friday, May 15, 2026

অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলক-এর অস্বভাবিক মৃ.ত্যু

Date:

Share post:

অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলক দলবীর সিং-এর অস্বভাবিক মৃত্যু। খালের ধারে পড়ে রয়েছে দেহ। মাথায় আঘাতের চিহ্ন।সোমবার তাঁর মৃতদেহ উদ্ধার হয় পাঞ্জাবের বস্তি বাওয়া খেল খালের পাশ থেকে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানাতে পারবে পুলিশ। দলবীর ছিলেন পাঞ্জাব পুলিশের ডিএসপি।

রবিবার দলবীরের এক সহকর্মী তাঁকে একটি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিলেন। সেখান থেকে দলবীর কী করে খালের পাশে এলেন, তা নিয়েও তদন্ত চলছে। তাঁকে খুন করে দেহ ওখানে ফেলে দেওয়া হয়েছে, না কি নিজেই ওখানে গিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

দলবীরের দেহ পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরিচয়পত্র দেখে বোঝা যায় কার মৃত দেহ। সূত্রের খবর, দলবীরের সরকারি রিভলবারটি পাওয়া যায়নি। গত বছর ১৬ ডিসেম্বর ওই এলাকায় গুলি চালিয়েছিলেন দলবীর। কিছু মানুষের সঙ্গে ঝগড়া হয়েছিল। তার পরেই গুলি চালিয়েছিলেন তিনি। দলবীরের মৃত্যুর পিছনে সেই ঘটনা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-আগামিকাল প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, প্রথম একাদশে হতে পারে পরিবর্তন

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...