Wednesday, April 29, 2026

বড়দিনের মরসুমে আয়ের রেকর্ড গড়ল বেঙ্গল সাফারি পার্ক

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Bandopadhyay) উদ্যোগে রাজ্যের পর্যটন শিল্পে জোয়ার বড়দিন থেকে নিউ ইয়ার আয়ের সর্বোচ্চ রেকর্ড গড়ল বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park)। নদিনে সর্বাধিক পর্যটক সমাগমে ৬৫ লক্ষ টাকা আয়ের নয়া মাইলস্টোন উত্তরবঙ্গ বন্যপ্রাণ উদ্যানের।

উৎসবের মরসুমে বিশেষ করে ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি এই দুইদিন চলতি আর্থিক বর্ষে পর্যটক পরিসংখ্যান ছিল সর্বাধিক- দাবি সাফারি কর্তৃপক্ষের। বড়দিনের ফেস্টিভ মুড শুরু হতেই কাতারে কাতারে পর্যটকদের ঢল নামে মহানন্দা অভয়ারণ্যের সাফারি পার্কে। রবি ও সোমবার সেখানে তিল ধারণের জায়গা ছিল না। সকাল হতেই পরিবার কিংবা বন্ধু-বান্ধবের নিয়ে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট বনভূমি।

বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park) কর্তৃপক্ষের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাফারির কোষাগারে ৬৫লক্ষ টাকা ঢুকেছে, যা চলতি ২০২২-২০২৩ আর্থিক বর্ষে রেকর্ড বলেই দাবি করছে কর্তৃপক্ষ। পর্যটক পরিসংখ্যানের ভিত্তিতে ২০২৩ সালের সর্বাধিক সংখ্যক পর্যটক সমাগম হয়েছে বর্ষবিদায় এবং বর্ষবরণকে কেন্দ্র করে রবি ও সোমবার।

৩১ ডিসেম্বর পর্যটক সংখ্যা ছিল ৬৫৬৮ ও ১ জানুয়ারি ৭৯৫৬। শুধুমাত্র দুদিনের আয়ের হয়েছে ১৫লক্ষ ৬৫হাজারের কাছাকাছি। ৩১ ডিসেম্বরে ৬.৫৬লক্ষ টাকা, ১ জানুয়ারি ৯.৯লক্ষ টাকা।

রাজ্য বনদফতরের তরফে বেঙ্গল সাফারিকে ঢেলে সাজানো হচ্ছে। শুধুমাত্র পরিকাঠামো উন্নয়ন নয়, নিত্যনতুন বন্যপ্রাণের আগমনে পর্যটকদের চোখে আকর্ষণীয় হয়ে উঠেছে। উন্মুক্ত বনাঞ্চলে বন্যপ্রাণিদের বিচরণ ক্ষেত্রে পর্যটকদের সাফারির সুযোগ মেলা এই উদ্যান পর্যটন মানচিত্রে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নিয়েছে।
ক্রমশ দূরদূরান্ত ও দেশ-বিদেশের পর্যটকেরা আসায় দেশের পর্যটন মানচিত্রেও বেঙ্গল সাফারি স্থান করে নিয়েছে।

Related articles

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...