Thursday, June 11, 2026

কত শ্রমিকের জব কার্ড আধারের সঙ্গে সংযোগ হয়নি? মনরেগা নিয়ে কেন্দ্রকে চিঠি তৃণমূলের

Date:

Share post:

মনরেগা নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে চিঠি পাঠালো তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল, কেন্দ্রীয় গ্রাম উন্নয়নের মন্ত্রকের সচিবকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কত সংখ্যক শ্রমিকের জব কার্ড আধারের সঙ্গে সংযোগ করা হয়নি।এছাড়াও ২০২৪ এর ১ জানুয়ারি থেকে আধারের মাধ্যমে মজুরি প্রদান বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রীয় সরকার কতগুলি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও জানতে চেয়েছেন তৃণমূল সাংসদ। কেন্দ্রের থেকে মনরেগা খাতে রাজ্যের বকেয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন চিঠিতে ।

তিনি জানতে চেয়েছেন, ২০২৪ এর ১ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে যে সমস্ত মনরেগা শ্রমিকের জব কার্ড আধারের সঙ্গে সংযুক্তি হয়নি, কেন্দ্রীয় সরকার কীভাবে তাঁদের মজুরি মেটাবে এবং জব কার্ড ও আধারের লিঙ্ক চূড়ান্ত দিন হিসেবে ২০২৪ এর ১ জানুয়ারি করার নেপথ্যে যে কটি বৈঠক হয়েছে তার বিস্তারিত তথ্য। সাকেতের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাদের নিজেদের পদ্ধতিগত ত্রুটি সংশোধন না করেই এই ধরণের কঠোর বিধি প্রয়োগ করছে। পাশাপাশি রাজ্যের বকেয়ার বিষয়টি তুলে ধরে সাকেত লিখেছেন, আপনাদের মন্ত্রক পশ্চিমবঙ্গের মনরেগার শ্রমিকদের ২,৭০০ কোটি টাকা বকেয়া রেখে গত দেড় বছর ধরে শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করছে। আধারের মাধ্যমে মজুরি মেটানো বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, সোমবার রাতেই বিবৃতি জারি করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে সমস্ত রাজ্য বা জেলা অথবা গ্রাম পঞ্চায়েতে প্রযুক্তিগত ত্রুটি থাকবে বা আধার সংক্রান্ত কোনও সমস্যা তৈরি হবে তাদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দিতে পারে কেন্দ্রীয় সরকার।

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...