Tuesday, June 9, 2026

সাসপেন্ড বিরোধী সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ! ১২ জানুয়ারি বৈঠক ডাকল স্বাধিকার কমিটি

Date:

Share post:

১২ জানুয়ারি লোকসভার স্বাধিকার কমিটি বৈঠক ডাকলো সাসপেন্ড হওয়া কংগ্রেস সাংসদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিজেপি সাংসদ সুনীল কুমার সিং লোকসভার স্বাধিকার কমিটির চেয়ারম্যান। ১২ জানুয়ারি সাসপেন্ড হওয়া তিন সাংসদ কে জয়াকুমার , আব্দুল খালেক এবং বিজয়াকুমার বিজয় বসন্তের মৌখিক বয়ান রেকর্ড করা হবে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ১৮ ডিসেম্বর সভা চলাকালীন চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

উল্লেখ্য সংসদের শীতকালীন অধিবেশনে ইন্ডিয়া জোটের মোট ১০০ জন সাংসদকে লোকসভা থেকে এবং রাজ্যসভা থেকে ৪৬ জনকে সাসপেন্ড করা হয়েছে। ১৪৬ জন সাংসদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ পাঠানো হয় স্বাধিকার কমিটিতে। সেই কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাংসদরা সাসপেন্ড থাকবেন। বাকিদের সাসপেন্ড করা হয় অধিবেশনের শেষদিন পর্যন্ত।

এদিকে লোকসভায় ৯৭ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে শীতকালীন অধিবেশন মুলতুবি হওয়ার পরেই। যদিও বাকি ৩ জনের সাসপেনশন থাকবে স্বাধিকার কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত। তিন কংগ্রেস সাংসদের মৌখিক বয়ান এবং অন্যান্য প্রক্রিয়ার পর লোকসভার স্পিকার ওম বিড়লা পরবর্তী পদক্ষেপ করবেন। অন্যদিকে রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া ৪৬ জনের মধ্যে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ পাঠানো হয়েছে স্বাধিকার কমিটিতে। রাজ্যসভার বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ফলে কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত রাজ্যসভা থেকে সাসপেন্ড থাকবেন ১১ জন সাংসদ।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...