Monday, June 8, 2026

টি-২০ বিশ্বকাপে কি পাওয়া যাবে বিরাট-রোহিতকে? জবাব খুঁজতে প্রোটিয়াদের সিরিজের ফাঁকে বৈঠকে নির্বাচকেরা

Date:

Share post:

আগামি বছর টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে এক ম্যাচের সিরিজ খেলছে ভারতীয় দল। আর তারই মাঝে আলোচনায় আগামী টি-২০ বিশ্বকাপ। জুন মাসে হওয়ার কথা ২০ ওভারের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় কি খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা? ভারতীয় দলের এই দুই সিনিয়র ব্যাটারকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না বিসিসিআই কর্তারা।সূত্রের খবর ,এই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচক অজিত আগারকার। বিরাট, রোহিতের মতামত জেনে সিদ্ধান্ত নেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ-এর পর দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের আগে সেটাই শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ়। আর সেই সিরিজের আগে দল নির্বাচনের সমস্যায় জাতীয় নির্বাচকেরা। কারন ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেননি বিরাট এবং রোহিত। তবে তারা আগামী বিশ্বকাপে দু’জনেই খেলতে আগ্রহী। এটাই জাতীয় নির্বাচকদের রাতের ঘুম কার্যত কেড়ে নিয়েছে।সূত্রের খবর , এই নিয়ে নির্বাচকেরা কথা বলবেন বিরাট এবং রোহিতের সঙ্গে। তাঁরা চাইছেন, বিশ্বকাপ খেলতে চাইলে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলুন দুই সিনিয়র ক্রিকেটার।

সূত্রের খবর, আগারকার ছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময় ভারতীয় দলের সঙ্গে থাকবেন দুই জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস এবং সলিল আঙ্কোলা।সুযোগ মতো তিন নির্বাচক আলোচনায় বসতে পারেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। মূলত আফগানিস্তান সিরিজ়ের দল নির্বাচন নিয়ে কথা হবে। নির্বাচকেরা কথা বলবেন বিরাট এবং রোহিতের সঙ্গেও। তাঁরা চাইছেন, বিশ্বকাপ খেলতে চাইলে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলুন দুই সিনিয়র ক্রিকেটার।

আরও পড়ুন-অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলক-এর অস্বভাবিক মৃ.ত্যু

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...