Thursday, May 7, 2026

কনকনে শীতে কাঁপছে রাজ্য, কলকাতা সহ জেলায় জেলায় পারদ পতন!

Date:

Share post:

নতুন বছরের শুরু থেকেই শীতের (Winter Effect) দাপুটে স্পেল উপভোগ করছেন দক্ষিণবঙ্গবাসী। কুয়াশা ঢাকা কনকনে ঠান্ডায় বুধবার ভোরে চোখ খুললেন কলকাতার (Kolkata) মানুষ। ভোররাতে পারদ নামলো প্রায় ১৩ ডিগ্রিতে। গতকাল তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজকে ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত দমদম ও উত্তর শহরতলির তাপমাত্রা ঘোরাফেরা করে ১৩ ডিগ্রির ঘরে। জমিয়ে শীত উপভোগ করার সুযোগ মেলায় খুশি সাধারণ মানুষ।

পুরুলিয়া, বাঁকুড়ায় রীতিমতো ঠকঠক করে কাঁপতে হচ্ছে বাসিন্দাদের। বিষ্ণুপুরে ৯ ডিগ্রিতে নামলো পারদ। পুরুলিয়ায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে আগামী দু থেকে তিন দিন এই পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে কুয়াশার পরিমাণও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সাতটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...