Monday, June 8, 2026

লক্ষাধিক টাকা প্রতারণার শিকার জনপ্রিয় বলিউড অভিনেত্রী!

Date:

Share post:

প্রতারণার ফাঁদে পড়ে ৫ লক্ষ ৭৯ হাজার টাকা খোয়াতে হল বলিউড অভিনেত্রী অঞ্জলি পাটিলকে (Anjali Patil)। নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়েছিলেন প্রতারক, অভিযোগ করছেন নায়িকা। গত সপ্তাহে ‘ফেডএক্স’ নামে এক ক্যুরিয়র সংস্থার প্রতিনিধি দীপক শর্মা হিসাবে নিজের পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন অঞ্জলিকে। তাঁর নামে তাইওয়ান অভিমুখী একটি পার্সেল থেকে মাদক পাওয়া গেছে বলে জানান তিনি। প্রতারক অভিনেত্রীকে ভয় দেখানোর জন্য আধার কার্ড মিলেছে। এই বিষয়ে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এখান থেকেই শুরু হয় খেলা। কিছুক্ষণের মধ্যে জনৈক বন্দ্যোপাধ্যায়ের নামে এক ব্যক্তি পুলিশ বলে পরিচয় দিয়ে অভিনেত্রীকে মেসেজ করেন। এরপরই শুরু হয় ধাপে ধাপে টাকা যাওয়ার খেলা।

অঞ্জলি জানিয়েছেন, বন্দ্যোপাধ্যায় নামের ঐ ব্যক্তি দাবি করেন, অভিনেত্রী আধার কার্ডের সঙ্গে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত রয়েছে । ‘প্রসেসিং ফি’ বাবদ ৯৬ হাজার ৫২৫ টাকা জমা করতে বলা হয়। এর পর মামলা বন্ধ করতে বন্দ্যোপাধ্যায় ৪ লক্ষ ৮৩ হাজার ২৯১ টাকা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করার নির্দেশ আসে। ভয়ের কারণে সেটাও করে বসার অভিনেত্রী। পরে গোটা বিষয়টি বাড়িওয়ালার সঙ্গে আলোচনা করতেই বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপর পুলিশে অভিযোগ করেও এখনও পর্যন্ত ফল মেলেনি।

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...