Thursday, June 18, 2026

রবিবার পৈলানে প্রবীণ নাগরিকদের ‘শ্রদ্ধার্ঘ্য’ অভিষেকের

Date:

Share post:

প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা-সম্মান জানাবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৭ তারিখ বিষ্ণুপুরের পৈলান যুবসংঘের মাঠে বিকেল ৩টেয় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকদের শ্রদ্ধার্ঘ্য জানাবেন স্থানীয় সাংসদ। রয়েছে একাধিক কর্মসূচি।

পৈলানের ওই সভা থেকে প্রবীণ নাগরিকদের সম্মান জানানো হবে। সেই কারণেই এই অনুষ্ঠানের নাম ‘শ্রদ্ধার্ঘ্য’। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের কথা জানান খোদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক।

বার্ধক্য ভাতা পাওয়া নিয়ে কিছু সমস্যা হয়। ৬০ বছরের উর্ধ্বে বহু প্রবীণ মানুষ আবেদন করলেও কেউ কেউ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। গত ডিসেম্বরেই অভিষেক জানান, “গত এক-দেড় মাস ধরে আমি ডায়মন্ড হারবার লোকসভা এলাকার প্রশাসনের কাছে খবর নিয়ে জেনেছি ৭০ হাজার মানুষ দুয়ারে সরকার শিবিরে নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য নাম লিখিয়েছেন। তাঁদের আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা দেব। সরকার যবে দেবে দিক।“

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, “আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমাদের সাধ্য মতো বার্ধক্য ভাতা পৌঁছে দেব। ডায়মন্ড হারবার লোকসভায় এক থেকে দেড় লক্ষ তৃণমূল কর্মী রয়েছেন। তাঁদের থেকে সাহায্য নিয়ে বার্ধক্যভাতা দেওয়া হবে। এটাই ডায়মন্ড হারবার মডেল।” কারা টাকা পাচ্ছেন না, তা খতিয়ে দেখতে সাংসদের নির্দেশে ২০৩টি ক্যাম্পও করা হয়।

আগামী রবিবার পৈলানে সভার বিষয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক (Abhishek Banerjee)। কর্মসূচির নাম উল্লেখ করে লেখেন, ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকদের ‘শ্রদ্ধার্ঘ্য’।

Related articles

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে,...

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...