Thursday, June 18, 2026

খুনের তদন্তে ‘সঠিক’ ধারা নেই! হাইকোর্টের প্রশ্নের মুখে বারাকপুর পুলিশ

Date:

Share post:

জুন মাসের একটি খুনের অভিযোগের তদন্তে বারাকপুর পুলিশ কমিশনারেটকে (Barrackpur Police Commissionerate) হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হল। তদন্তে সঠিক ধারা যুক্ত করা হয়নি বলে পুলিশের দিকে আঙুল তোলেন বিচারপতি দেবাংশু বসাক। এমনকি সরকারি আইনজীবীকেও আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়।

টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদব ভাড়াটিয়ার কাছে বাড়ি ভাড়া চাইতে যাওয়ায় তাঁকে ছাঁদ থেকে ঠেলে ও পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। এই অস্বাভাবিক মৃত্যুর তদন্তে অনিচ্ছাকৃত খুনের ধারা যোগ করে তদন্ত শুরু করে বারাকপুর পুলিশ কমিশনারেট। এরপর নিম্ন আদালতে আবেদন জানিয়ে খুনের ধারা যোগ করার প্রক্রিয়াও শুরু করেছিল কমিশনারেট। ইতিমধ্যেই হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ ডেকে পাঠায় কমিশনার (Police Commissioner) অলোক রাজোরিয়া ও তদন্তের আইও-কে।

মঙ্গলবার শুনানিতে হাইকোর্ট প্রশ্ন তোলে কেন অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। ছাঁদ থেকে ফেলে দেওয়া এবং পিটিয়ে মারার ঘটনা হওয়া সত্ত্বেও খুনের ধারা যুক্ত না করায় প্রশ্নের মুখে পুলিশ কমিশনার ও তদন্তকারী অফিসার। রাজ্যের আইনজীবী যুক্তি দিতে গেলে তাঁকেও বিচারপতির ধমকের মুখে পড়তে হয়। সাফাই দিতে গেলে এরপর রাজ্যের ডিজি-কে হাজিরার হুঁশিয়ারি দেন বিচারপতি।

Related articles

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...