Wednesday, March 11, 2026

টি-২০ বিশ্বকাপে এইদিন হতে পারে ভারত-পাক মহারণ, ফাইনাল এত তারিখঃ সূত্র

Date:

Share post:

আগামী বছর বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচ খেলবে ভারত। তার মধ্যে একটি ম্যাচ রযেছে পাকিস্তানের বিরুদ্ধে।আর সেই ভারত-পাকিস্তান ম্যাচ কবে হবে তার সম্ভাব্য তারিখ জানা গিয়েছে।সূত্রের খবর, ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ৯ জুন। জানা গিয়েছে ভারতের বাকি গ্রুপ ম্যাচ গুলিরও সম্ভাব্য তারিখ জানা গিয়েছে।

জানা যাচ্ছে , টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত মোট চারটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৫ জুন নিউইয়র্কে হবে সেই খেলা। তার চারদিন পরে অর্থাৎ, ৯ জুন নিউইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে। ১২ জুন হতে পারে সেই খেলা। তৃতীয় ম্যাচও নিউইয়র্কেই খেলবে ভারত। গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে হওয়ার কথা কানাডার। সেই ম্যাচ খেলতে ফ্লোরিডা যেতে হবে ভারতীয় দলকে। তবে এখনও সূচি ঘোষণা করেনি আইসিসি। সূত্র থেকে এই খবর জানা গিয়েছে। এই সূচি থেকে বোঝা যাচ্ছে, ভারতের গ্রুপ পর্বের চারটি খেলা আমেরিকায় হবে। গ্রুপ পর্ব থেকে ভারত যদি সুপার ৮-এ ওঠে তখনই ওয়েস্টইন্ডিজের খেলতে যাবে তারা। সেখানে ২০ জুন বার্বাডোজের ভারতের প্রথম খেলা হতে পারে। ফাইনাল হতে পারে ২৯ জুন। বার্বাডোজের হবে বিশ্বকাপের ফাইনাল।

আরও পড়ুন-Brekfast Sports- ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...