Monday, May 11, 2026

ভার্চুয়াল গণধর্ষণের শিকার ১৬ বছরের কিশোরী!

Date:

Share post:

প্রযুক্তি নির্ভর বিশ্বে নিত্যদিন একাধিক প্রতারণা ও অপরাধের খবর প্রকাশ্যে আছে। টেকনোলজির অপব্যবহার করে মানুষের জীবন নিয়ে ছিলে খেলা চলছে। এবার ভার্চুয়াল দুনিয়ায় গণধর্ষণের (Virtual Rape) অভিযোগ সামনে এল। শুনতে অদ্ভুত মনে হলেও মেটাভার্সে গণধর্ষণের শিকার হল ১৬ বছরের এক কিশোরী। ব্রিটেনের এই ঘটনার কথা প্রকাশে আসতে রীতিমত শোরগোল পড়ে গেছে। তদন্তে ব্রিটিশ পুলিশ।

মেটাভার্স (Metaverse) কী?

 

এটা এমন এক ভার্চুয়াল পরিবেশ যেখানে শুধু কম্পিউটার বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে ভেতরে প্রবেশ করার অনুভূতি মেলে। ডিজিটাল কল্পনার এই জগতেই নিগ্রহের মুখে পড়তে হয়েছে ওই কিশোরীকে বলে অভিযোগ!

ভার্চুয়াল ধর্ষণ কী করে এটা সম্ভব?

ব্রিটেনের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে ওই নাবালিকা ভার্চুয়াল রিয়েলিটি (VR Headset) হেডসেট পরে একটি অনলাইন গেমে অংশ নিয়েছিলেন। আর খেলা চলাকালীন সেই গেমেই (Online Game) তাঁর ডিজিটাল অবতারকে (যা আসলে কোনও ব্যাক্তির অ্যানিমেটেড রূপ) আরও কয়েকজন অংশগ্রহণকারীর ব্যক্তির ডিজিটাল অবতার গণধর্ষণ করেন বলে অভিযোগ। যেহেতু এটা পুরোটাই কল্পিত জগত তাই শারীরিক ধর্ষণের কোনও ঘটনা এখানে ঘটেনি। কিন্তু কিশোরী মানসিকভাবে যথেষ্ট আঘাত পেয়েছেন। ওই ভার্চুয়াল জগতের অভিযুক্ত অন্য সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...