Saturday, March 14, 2026

শ্যামনগরে অর্জুন-শ্যাম দ্বন্দ্ব নিয়ে মুখে কুলুপ সুব্রত বক্সির

Date:

Share post:

শ্যামনগর উৎসবের অনুষ্ঠানে এলেনই না সোমনাথ শ্যাম। তিনি আমন্ত্রণই পাননি বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। অনুষ্ঠানের আয়োজক অর্জুন ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগে নৈহাটি উৎসবে সুব্রত বক্সি থাকলেও  ছিলেন না সোমনাথ।

জগদ্দল বিধানসভায় শ্যামনগর কল্যাণ সংঘের মাঠে চলছে শ্যামনগর উৎসব। সেখানেই গিয়েছিলেন সুব্রত বক্সি।কিন্তু অর্জুন-শ্যাম দ্বন্দ্ব নিয়ে একটি কথাও বলতে শোনা যায়নি দলের রাজ্য সভাপতিকে। যদিও সেখানেই সোমনাথ শ্যামের অনুপস্থিতি নিয়ে চলছে চর্চা। সোমনাথ শ্যাম বলছেন, উনি নৈহাটি উৎসবে গিয়েছিলেন। আমি সেটা জানতাম না উনি কখন কোথায় যাচ্ছেন। আজকের যে অনুষ্ঠানের কথা হচ্ছে সেটার আমন্ত্রণ আমি পাইনি। ব্যক্তি হিসাবে কেউ অনুষ্ঠান করতেই পারে। আমার জানা নেই। কেউ আমাকে নাই ডাকতে পারে তাঁর অনুষ্ঠানে। সেটা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আগামীদিনে দেখব আমার প্রতি তাঁর কী ক্ষোভ রয়েছে। সভাপতি ওখানে যাচ্ছেন বলে আমার জানা নেই।

তবে তোপ দাগতে ছাড়েননি উৎসব কমিটির সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর সোমনাথ তালুকদার। সাফ বলেছেন, বিধায়ককে এলাকায় কোনও কাজে লাগে না। হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। তাই তাঁর আমন্ত্রণ নেই। অন্যদিকে সাংসদ অর্জুন সিং বলছেন, এটা শ্যামনগর উৎসব কমিটির ব্যাপার। এটা আমার কোনও ব্যাপার নয়।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...