Thursday, May 14, 2026

সৌজন্য-সাক্ষাৎ: নতুন বছরের শুরুতেই শোভন-বৈশাখীর বাড়িতে হাজির কুণাল

Date:

Share post:

নতুন বছরের প্রথম বৃহস্পতিবার রাজনৈতিক মহলে পর পর চমক। সকালে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সন্ধেয় শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Shobhan Chattarjee-Boishakhi Banerjee) ফ্ল্যাটে হাজির তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। যদিও এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ বলে মন্তব্য করেন কুণাল।

শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের থাকার সময় তাঁর সঙ্গে সুসম্পর্কই ছিল কুণাল ঘোষের। কিন্তু দলবদলে বিজেপিতে যাওয়ায় তাঁদের মধ্যে দূরত্ব বাড়ে। যদিও গেরুয়া শিবিরে বেশি দিন টিকতে পারেননি শোভন-বৈশাখী। সেই সম্পর্ক চুকলেও তৃণমূলে যোগ দেননি তাঁরা। তবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় কলকাতার প্রাক্তন মেয়রের মুখে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের সম্পর্কেও কোনও বিরূপ মন্তব্য করতে শোনা যায়নি শোভন বা বৈশাখীকে। কুণালের সঙ্গেও দূরত্ব ঘোচে। বৈশাখীর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানেও হাজির ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এরপরে এদিন সন্ধেয় তাঁদের বাড়িতে হাজির হন কুণাল। যদিও একে একেবারেই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি তৃণমূল মুখপাত্রের।


Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...