Friday, June 26, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ জিতে বোলারদের প্রশংসায় রোহিত

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ড্র করল রোহিত শর্মার দল। আর এই জয়ের ফলে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক। ম্যাচ শেষে প্রশংসা করলেন বোলারদের। ম্যাচের পর মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরাহদের ভূয়সী প্রশংসা করলেন তিনি।

ম্যাচের পর রোহিত বলেন, “কেপটাউনে প্রথমবার জেতা দারুণ কৃতিত্ব। সেঞ্চুরিয়ানে যে ভুল করেছিলাম তার থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল। আমরা দারুণ ভাবে ফিরে এসেছি। বিশেষ করে বোলারেরা। ব্যাটারদের জন্য পরিস্থিতি কঠিন থাকলেও বোলারদের ঠিক জায়গায় বলতো করতে হবে। ওরা সেটাই করেছে এবং তার পুরস্কারও পেয়েছে। ব্যাটারেরাও নিজেদের কাজ করেছে এবং ১০০ রানের লিড নিয়েছে।” এরপর রোহিত বোলারদের প্রশংসা করে বলেন,” সিরাজের বোলিং খুব খুব স্পেশ্যাল আমাদের কাছে। বার বার এই জিনিস, এই স্পেল দেখা যায় না। আমরা সব কিছু খুব স্বভাবিক রাখতে চেয়েছিলাম। জানতাম, পিচই আমাদের হয়ে আসল কাজ করে দেবে। সেটাই হয়েছে। সিরাজ, বুমরাহ, মুকেশ, প্রসিদ্ধ প্রত্যেকে ভাল বল করেছে এবং একে অপরকে সাহায্য করেছে।”

এরপর রোহিত আরও বলেন, “গত ৪-৫ বছরে বিদেশে আমরা দারুণ খেলছি। ভারতের বাইরে যা খেলেছি তা গর্ব করার মতোই। এই সিরিজ অবশ্যই জিততে চেয়েছিলাম। কিন্তু এক বারে সব প্রত্যাশা তো পূরণ হয়। দক্ষিণ আফ্রিকা দারুণ দল। দারুণ খেলেছে ওরা। সেই কারণেই আমরা সিরিজ জিততে পারিনি।”

আরও পড়ুন-প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র ভারতের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...