Saturday, June 6, 2026

খ্রি.ষ্টান সম্প্রদায়ের উপর লাগাতার অত্যাচারের প্র.তিবাদ! মোদি সরকারকে নি.শানা করে বিবৃতি জারি তৃণমূলের

Date:

Share post:

সারা দেশে খ্রিষ্টান সম্প্রদায়ের (Christian Community) ওপর লাগাতার অত্যাচার এবং মনিপুর (Manipur) নিয়ে কেন্দ্রীয় সরকারের (Central Govt) নীরবতাকে কাঠগড়ায় তুলে বিবৃতি জারি করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek Obrien)। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, গত ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দ্বারা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজ থেকে নিজেদের বিরত রেখেছিলেন কমপক্ষে ৩২০০-এরও বেশি খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, খ্রিস্টান সম্প্রদায় দেশের স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি স্বাধীনতার পর থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তা সত্ত্বেও ২০১৪ সাল থেকে, ভারতের খ্রিস্টান নাগরিকরা সারা দেশে শাসকদের কাছ থেকে ক্রমাগত আক্রমণ এবং অবমাননার শিকার হয়েছে বলে দাবি। পাশাপাশি সারা দেশে চার্চ খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর যেভাবে হামলা করা হয়েছে সে প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

 

 

 

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...